কক্সবাজার প্রতিনিধি
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতার খাইরুল আমিন (৪৫) মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে আদালত তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এসআরবি-১৫ জানায়, গ্রেফতার আসামিকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

১

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

২

‎উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

৩

‎উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৪

উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৫

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

৬

‎মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৭

মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৮

নিউ এজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান 

৯

রামুর কাউয়ারখোপে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

১০

কক্সবাজার শহরের টেকপাড়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করে গর্ভবতী করেছে নোয়াখালীর ইয়াবা কারবারি দুলাল প্রকাশ বেছু।

১১

বিলাসবহুল গাড়িতে নৌবাহীনির স্টীকার লাগিয়ে সারাদেশে ইয়াবা পাচার

১২

কক্সবাজারে সাংবাদিককে মারধরের অভিযোগ, আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল আবছার

১৩

পিএমখালীর ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিককে মারধরের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আবছার মেম্বারসহ ২০/২৫ জনের বিরুদ্ধে এজাহার

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন,চার ককটেল বিস্ফোরণ

১৫

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৬

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

রামুতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

১৮

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

১৯

পালংখালী যুবলীগের কমিটিতে দুই মাদক গডফাদারের অন্তর্ভুক্তির তৎপরতার অভিযোগ

২০