বাদশা সেকেন্দার ভুট্টো 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন নিশ্চিতকরণ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রম, বুড়ি তিস্তা রিজার্ভারসহ মোট ১৩টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হবে। এর মাধ্যমে জলাশয়গুলোর মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ। জলাশয়ের ধরন অনুযায়ী উপযোগী প্রজাতির পোনা অবমুক্ত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, মিনালুজ্জামান মিন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

১

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

২

‎উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

৩

‎উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৪

উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৫

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

৬

‎মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৭

মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৮

নিউ এজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান 

৯

রামুর কাউয়ারখোপে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

১০

কক্সবাজার শহরের টেকপাড়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করে গর্ভবতী করেছে নোয়াখালীর ইয়াবা কারবারি দুলাল প্রকাশ বেছু।

১১

বিলাসবহুল গাড়িতে নৌবাহীনির স্টীকার লাগিয়ে সারাদেশে ইয়াবা পাচার

১২

কক্সবাজারে সাংবাদিককে মারধরের অভিযোগ, আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল আবছার

১৩

পিএমখালীর ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিককে মারধরের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আবছার মেম্বারসহ ২০/২৫ জনের বিরুদ্ধে এজাহার

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন,চার ককটেল বিস্ফোরণ

১৫

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৬

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

রামুতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

১৮

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

১৯

পালংখালী যুবলীগের কমিটিতে দুই মাদক গডফাদারের অন্তর্ভুক্তির তৎপরতার অভিযোগ

২০