neditor
১ অগাস্ট ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে লিনা পেপার মিলে চুরি ঠেকাল আনসার, মালামালসহ আটক ১

নিরাপত্তা জোরদারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তৎপরতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠান লিনা পেপার মিলস লিমিটেডে চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।প্রতিষ্ঠানটির নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দীর্ঘদিন ধরে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি একটি চক্র প্রতিষ্ঠানটিতে চুরির চেষ্টা চালাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের তত্ত্বাবধানে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়।শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে চুরির সময় বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট ও একটি সার্ভে স্ট্যান্ড। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ও দুটি শাবল জব্দ করা হয়। অভিযানের সময় আরও দুই সহযোগী পালিয়ে যায়।আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত অটোরিকশাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ। তাঁর নেতৃত্বে পিসি মো. বুলবুল আহমেদসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।লিনা পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষ আনসার সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্যদের সক্রিয় ভূমিকা রূপগঞ্জে নতুন করে আলোচনায় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দৈনিক “ মুক্ত খবর” পত্রিকার কক্সবাজার সদর প্রতিনিধি নিয়োগ পেয়েছেন দৈনিক আপন কন্ঠের স্টাফ রিপোর্টার স্বপন কান্তি দে

রূপগঞ্জে লিনা পেপার মিলে চুরি ঠেকাল আনসার, মালামালসহ আটক ১

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ-এর ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার

বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার 

উখিয়ায় ভাড়া বাসা থেকে আপত্তিকর অবস্থায় দুই এনজিও কর্মী আটক

সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে রাক্ষুসে নারী অজুফা বেগম

পালিয়েও শেষ রক্ষা হয়নি! সাংবাদিক ফরহাদকে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে দক্ষিণ ডিক্কুলের বাসিন্দা অজুফা বেগম।

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম

১০

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ,লুটপাটের অভিযোগ

১১