neditor
২৮ জুলাই ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৮ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সাংবাদিক নুরুল আবছার-কে সভাপতি, মোঃ জহির আলম বাপ্পি চৌধুরী-কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইফুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সংগঠনের নেতৃবৃন্দ জানান, “ঐক্য ও পেশাগত উন্নয়ন”—এই মূলমন্ত্রকে ধারণ করে কক্সবাজার জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নবগঠিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে।‎নবনির্বাচিত সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোঃ জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা কক্সবাজার জেলার সকল সাংবাদিকের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল, নৈতিক ও পেশাদার সাংবাদিক সমাজ গড়ে তোলাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক বিকাশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখা ভবিষ্যতেও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

১

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার

২

‎উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

৩

‎উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৪

উখিয়ায় পাহাড় কাটার সময় একজন আটক, চার ডাম্পার মাটি পাচারের অভিযোগ

৫

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

৬

‎মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৭

মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

৮

নিউ এজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান 

৯

রামুর কাউয়ারখোপে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

১০

কক্সবাজার শহরের টেকপাড়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করে গর্ভবতী করেছে নোয়াখালীর ইয়াবা কারবারি দুলাল প্রকাশ বেছু।

১১

বিলাসবহুল গাড়িতে নৌবাহীনির স্টীকার লাগিয়ে সারাদেশে ইয়াবা পাচার

১২

কক্সবাজারে সাংবাদিককে মারধরের অভিযোগ, আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল আবছার

১৩

পিএমখালীর ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিককে মারধরের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আবছার মেম্বারসহ ২০/২৫ জনের বিরুদ্ধে এজাহার

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন,চার ককটেল বিস্ফোরণ

১৫

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৬

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

রামুতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

১৮

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

১৯

পালংখালী যুবলীগের কমিটিতে দুই মাদক গডফাদারের অন্তর্ভুক্তির তৎপরতার অভিযোগ

২০